উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দিনের গণমাধ্যম ‘দেশ দিগন্ত ২৪’। “সত্যের সাথে, দেশের পাশে” স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরতে কাজ করবে এই অনলাইন সংবাদমাধ্যম।গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে মোবারক হোসেনের সম্পাদনায় একঝাঁক উদ্যমী ও তরুণ সংবাদকর্মীর সমন্বয়ে যাত্রা শুরু করেছে দেশ দিগন্ত ২৪। প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, পাঠকের আস্থা অর্জন এবং তথ্যভিত্তিক সাংবাদিকতাকে এগিয়ে নেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।দেশ দিগন্ত ২৪-এর সম্পাদক মোবারক হোসেন বলেন, “বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহের মধ্যে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতা চর্চার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে চাই। দেশের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরাই হবে আমাদের মূল দায়িত্ব।”তিনি আরও বলেন, “দেশ দিগন্ত ২৪ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের মুখপাত্র হিসেবে নয়; বরং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যাশা আমাদের।”প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ ছাড়াও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার, মতামত, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন এবং মানবিক গল্পগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পাঠকদের কাছে দ্রুততম সময়ে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে। সেই লক্ষ্যেই দেশ দিগন্ত ২৪ তার পথচলা শুরু করেছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষের সহযোগিতা ও ভালোবাসায় দেশ দিগন্ত ২৪ একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।এমএআই