উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ সংবাদদাতা ||
কটিয়াদী থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ধারালো অস্ত্রসহ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার!লোহাজুরি ইউনিয়নের ঝিড়ারপাড় সাকিনস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল (৩৭) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখা হয়। এ সময় পথচারী লোকজন ভিকটিমের গোঙানির শব্দ শুনে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বাজিতপুর, কিশোরগঞ্জ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের বড় বোন বেগম (৪৭) বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে কটিয়াদী থানা পুলিশ ২৯/০৬/২০২৬ খ্রি. বিকাল অনুমান ১৭:১০ ঘটিকায়র সময় কুলিয়ারচর থানাধীন বাজরা বাজার এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে অত্র মামলার তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত আাসামী বাবুল মিয়া(২৮) , পিতা- মৃত শহিদুল্লাহ, মাতা- মোছাঃ মমতা বেগম, সাং- উত্তর ঝিড়ারপাড়, ইউনিয়ন- লোহাজুরী, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে কটিয়াদী থানা হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।এ মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এমন কঠোর নীতি সর্বদায় অব্যাহত থাকবে।