উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি ২০২৫–২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার ৫৬০জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও বালাইনাশক বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. জালাল উদ্দীন। রোপা আমন, মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়। এর আওতায় ১ হাজার ৯০০ জন রোপা আমন, ১ হাজার ৫০০জন গ্রীষ্মকালীল সবজি,১৪০ জন মরিচ এবং ২০জন লেবু চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূইয়ার স্বাগতিক বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচিটি শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, আতিকুর রহমান আতিক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুব আলম মাসুদ, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের সভাপতি তসরিফুল হাসিব প্রমূখ।