উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব সংবাদদাতা ||
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদীতে জুলাই অভ্যুত্থানের শহীদ রাইসা মনির কবর জিয়ারত কটিয়াদী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকেন্দ্রীয় কর্মসূচির আলোকে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের পূর্বপুরুড়া গ্রামের শহীদ রাইসা মনির কবর জিয়ারত করা হয়েছে।এ সময় কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়লসহ ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ শহীদ রাইসা মনির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন। উল্লেখ্য যে, রাইসা মনি ঢাকায় শহীদ হন।