উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাঈম ইসলাম , নিজস্ব সংবাদদাতা ||
ঐতিহ্যবাহী ঢাকা কলেজে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা কলেজস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ (ঈশা খাঁ) আগামী ছয় মাসের জন্য কমিটি গঠন করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করেছে ।রোববার (১২জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জুবাইদ ফরাজি এবং সাধারণ সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম।তাছাড়া উক্ত কমিটিতে কলেজটির বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ছাত্রদের থেকে তিন জন সহ সভাপতি, দুুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, দুইজন সাংগঠনিক সম্পাদক এবং একজন করে প্রচার সম্পাদক,দপ্তর সম্পাদক ও ক্রীড়া সম্পাদক নির্বাচন করা হয়েছে । উক্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করতে নির্দেশনা দেওয়া হয় ।