উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাঈম ইসলাম , কটিয়াদী প্রতিনিধি ||
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা কর্তৃক আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ও "বিজয়া দশমী উদযাপন ২০২৬" অত্যন্ত উৎসবমুখর, ভাবগম্ভীর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ অক্টোবর) রাত ১০টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই বিজয়া দশমী উদযাপন করা হয়।অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানার সভাপতিত্বে ও পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় নিমায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু জহরলাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু ও সাংগঠনিক সম্পাদক মোঃ জজ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি বলেন, "বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। যুগে যুগে আমাদের এই সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের মূল শক্তি হিসেবে কাজ করেছে। বিজয়া দশমীর শাশ্বত বার্তা আমাদের মাঝে ভালোবাসা, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিক।" তাঁর এই অনুপ্রেরণামূলক ও ভালোবাসাপূর্ণ বক্তব্যে উপস্থিত সবাই অভিভূত ও অনুপ্রাণিত হন।অনুষ্ঠানের সমাপ্তিতে বিজয়া দশমী উপলক্ষে কটিয়াদী পৌরসভার পক্ষ থেকে কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীসহ সর্বস্তরের জনগণকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।