উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি আনন্দঘন র্যালি বের করা হয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, কটিয়াদী পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্যসচিব মোহাম্মদ আজিজসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতীয়তাবাদী দলের ডান হাত হলো যুবদল।” এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করার এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কটিয়াদী সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।