উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাঈম ইসলাম , নিজস্ব সংবাদদাতা ||
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও সঞ্চালনা সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামাতে নায়েবে আমি সাইদুল হক বিএসসি, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলী কাওসার রনি,ওলামা বিভাগের সভাপতি শফিকুল ইসলাম নূরী, জহিরুল ইসলাম জহির প্রমূখ।