উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নাঈম ইসলামনিজস্ব প্রতিবেদককিশোরগঞ্জের কটিয়াদীতে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রঃ) ফাউন্ডেশন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় কটিয়াদীর স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার পরিচালক ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা শাব্বির আহমদ রশিদের সভাপতিত্বে এবং মাওলানা মুফতি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি উমর আহমদ, সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ রউফ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ছাঈদ আহমদ, মুফতি হাবিবুর রহমান জিহাদী, হাফেজ সিরাজুল হক খান, মুফতি আ: রশিদ ওয়াহেদী ও হাজী ইউসুফ আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। এবারের আয়োজনে ২০২৫/২৬ শিক্ষাবর্ষে হিফজুল কুরআন সম্পন্নকারী, দাওরায়ে হাদীস উত্তীর্ণ, হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী এবং ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীসহ মোট ১৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।