উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিজস্ব প্রতিবেদক: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।র্যালি ও অনান্য কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।