উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ সভাপতি এবং কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঞা সবুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহসভাপতি চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হক সিদ্দিকী। সহসভাপতি রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিঞা, আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও হাজী সামশুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদার ও হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির। সাংগঠনিক সম্পাদক রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান এবং সহসাংগঠনিক সম্পাদক মসূয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির।অর্থ সম্পাদক মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহঅর্থ সম্পাদক পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিববুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন নাহার, দপ্তর সম্পাদক আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।শিক্ষা ও গবেষণা সম্পাদক কায়স্থ পল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মণ্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, ক্রীড়া সম্পাদক ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ এবং সহক্রীড়া সম্পাদক কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান শাহীন।সমাজকল্যাণ সম্পাদক তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাঈল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শহীদস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক হযরত মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম এবং সহআইন বিষয়ক সম্পাদক কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রব।নির্বাহী সদস্য বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌস। সদস্যরা হলেন বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহার, চর আলগী ইমামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, চান্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এহসানুল হক, বৈরাগীর চর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার দাস, লোহাজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদির এবং চান্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম।