উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১২ নম্বর আসামি লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা বাজারে ন্যাশনাল ব্যাংকের সামনে সড়কে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে লিমনসহ ১২ জনকে আসামি করা হয়েছে।অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার জামানের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১২ নম্বর আসামি লিমনকে গ্রেপ্তার করে।