উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব সংবাদদাতা ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও মৎস্যজীবীরা।সভায় বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাই সমবায় আন্দোলনের মূল লক্ষ্য। সরকারের ঘোষিত ক্ষুদ্রঋণ ও প্রণোদনা কর্মসূচি সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও পশুপালন খাতের বিকাশ ঘটানো সম্ভব। এসব সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছালে গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে সমবায় সমিতিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান তারা।আলোচনা পর্বে কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন সমবায়ের সাতটি মূলনীতির ওপর আলোকপাত করেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত সুবিধার্থে সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অতিথিদের সারিতে ও সামনের সারিতে নির্দিষ্ট আসন সংরক্ষণের প্রস্তাব তুলে ধরেন।