উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কাজী সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।দলীয় রুকনদের প্রত্যক্ষ ভোটে অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হন। একই প্রক্রিয়ায় পৃথক ভোটের মাধ্যমে ১৪ জন পুরুষ ও ৭ জন মহিলা মজলিসে শুরা সদস্য নির্বাচিত করা হয়। পরবর্তীতে নবনির্বাচিত উপজেলা আমীর শুরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠন করেন।দায়িত্বপ্রাপ্তরা হলেন,আমীর: অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। নায়েবে আমীর: সাইদুল হক বিএসসি। সেক্রেটারি: মাওলানা মাহমুদুল হাসান। সহকারী সেক্রেটারি: জামাল উদ্দিন মাস্টার। সহকারী সেক্রেটারি: আলী হোসেন রনি কাওছারী। বায়তুলমাল সেক্রেটারি: মাওলানা আব্দুল আওয়াল। মানবসম্পদ সেক্রেটারি: ওয়াহিদুল হক মাস্টার। রাজনৈতিক সেক্রেটারি: মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। শ্রম ও আইন বিষয়ক সেক্রেটারি: শহীদুল ইসলাম দুলাল। শিক্ষা বিষয়ক সেক্রেটারি: আনিসুজ্জামান রুবেল। পাঠাগার বিষয়ক সেক্রেটারি: মাওলানা শফিকুল ইসলাম নূরী।এ ছাড়া উপজেলা মজলিসে শুরার সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আমিনুল হক, মাওলানা মোবারক হোসাইন, মাওলানা হাবিবুর রহমান ও হাসান আল মামুনসহ সাতজন মহিলা শুরা সদস্য। নবগঠিত এ কমিটি আগামী দুই বছর (২০২৭-২৮ সেশন) কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।