উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের সরকারি মৎস হ্যাচারিসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি পিক আপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন যানবাহনের সংঘর্ষে চালকসহ চারজন গুরুতর আহত হন।আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভালাকোট এলাকার মালেক মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) এবং একই এলাকার আলী রহমানের ছেলে মো. ইমন (২৮)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস এর লোকজন আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রিয়াজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।