উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আজ থেকে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় পরিবারের সদস্যসংখ্যা, আয়-রোজগার, সম্পদ ও আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে।তথ্য সংগ্রহের সময় পরিবারের নারী প্রধানের পরিচয় ও পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য দিতে হবে। তাই আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।যেসব তথ্য দিতে হবে: ১. পরিবারের নারী প্রধানের নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ ও মোবাইল নম্বর। ২. পরিবারের সদস্যদের নাম, বয়স ও এনআইডি অথবা জন্মনিবন্ধন নম্বর। ৩. পরিবারের সদস্যদের পেশা ও মাসিক আয়ের তথ্য। ৪. পরিবারের জমিজমা, বসতবাড়ি ও অন্যান্য সম্পদের বিবরণ। ৫. ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য। ৬. সরকারি ভাতা বা অন্য কোনো সহায়তা পান কি না, তার বিবরণ।যেসব কাগজপত্র প্রস্তুত রাখবেন: পরিবারের নারী প্রধানের জাতীয় পরিচয়পত্র। প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি কার্ড। শিশুদের জন্মনিবন্ধন সনদ। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। সচল মোবাইল নম্বর। ব্যাংক হিসাব অথবা নিজের নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য। জমিজমা ও সরকারি ভাতাসংক্রান্ত কাগজপত্র (যদি থাকে)। যেসব বিষয়ে সতর্ক থাকবেন:তথ্য সংগ্রহকারীদের পরিবারের প্রকৃত তথ্য প্রদান করতে হবে। কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কাউকে কোনো টাকা দেবেন না। মোবাইল ব্যাংকিংয়ের পিন বা ওটিপি কাউকে জানাবেন না।ফ্যামিলি কার্ডের আওতায় তথ্য সংগ্রহ করা হলেই আর্থিক সহায়তা নিশ্চিত হবে না। পরিবারের আর্থসামাজিক অবস্থা ও সরকারি নির্ধারিত যোগ্যতা যাচাই করে উপকারভোগী নির্বাচন করা হবে।