উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সাইফুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪নং ওয়ার্ড বিএনপির নতুন ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির অনুমোদন দেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল।নবগঠিত কমিটিতে সৈয়দ মুক্তাদির রানাকে সভাপতি, মোহাম্মদ আলী হারুনকে সাধারণ সম্পাদক এবং মোঃ রায়হান মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় পৌর বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ৪নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এএইচ রনি চৌধুরীসহ পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ৪নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।