কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি হওয়া গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মিঠামইন উপজেলাধীন একটি গরুর হাটে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাদের।জানা যায়, কটিয়াদী উপজেলাধীন গচিহাটা এলাকা থেকে জৈনিক করিম মিয়ার বাড়ি হতে গত ৭জুলাই রাতে গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে মিঠামইন থানা পুলিশের সহায়তায় মিঠামইন উপজেলায় গরুর হাট থেকে একটি গরুসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, করিমগঞ্জ উপজেলা সুলতান নগর এলাকার মৃত কাছম আলীর ছেলে মো: আজিজুল হক (৪২) এবং কান্দাইল এলাকার আকবর মিয়ার ছেলে মো: ইমন মিয়া (২৬)। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইমাম আল-মেহেদী জানান, গরুসহ আটক দুই চোর চক্রের সদস্যের বিরুদ্ধে বুধবার মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গরু চুরি রোধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।