মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীতে সরকারি ভাবে আমন ধান সংগ্রহের জন্য লটারিতে ২৪৭ কৃষক নির্বাচন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান ২০২৫-২৬ মৌসুমের আওতায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে ধান বিক্রির জন্য যোগ্য ২৪৭ জন কৃষককে নির্বাচন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অনুষ্ঠিত এই লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি প্রক্রিয়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।

তিনি বলেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকরাই যেন ধান বিক্রির সুযোগ পান, তা নিশ্চিত করা হয়েছে। এখানে কোনো প্রকার স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, ওসি এলএসডি ছানোয়ার হোসেন, কটিয়াদী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জজ মিয়া প্রমূখ।  এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ জানান, লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে সরাসরি আমন ধান সরবরাহ করতে পারবেন।  এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। উপস্থিত কৃষক প্রতিনিধিরা এই স্বচ্ছ প্রক্রিয়াকে সাধুবাদ জানান এবং নির্ধারিত সময়ে ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। এ বছর ২৪৭ জন কৃষকের নিকট থেকে ৭৪১ টন আমন ধান সংগ্রহ করা হবে। যা কিশোরগঞ জেলার জন্য ২য় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। একজন কৃষক সর্বনি¤œ ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। সরকারীভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x