বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

মেজর (অবঃ) আক্তারুজ্জামান রঞ্জনের ছেলের উপর দুর্বৃত্তদের হামলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে গচিহাটা বাজারে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও অবঃ মেজর আক্তারুজ্জামান রঞ্জনের ছেলে মো. শাহরিয়ার জামান।

​বুধবার রাত ৮টার দিকে গচিহাটা বাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৮টার দিকে মো. শাহরিয়ার জামান গচিহাটা বাজারে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

​ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর আঘাত গুরুতর হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক জানান, বুকের কাছাকাছি অনেকটা বেশি কেটে যাওয়ায় আমরা উনাকে প্রাথমিক চিকিৎসা শেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। তবে তিনি স্থিতিশীল আছেন।

আহত শাহরিয়ার জামান সাংবাদিকদের বলেন, কিছু মাদকাসক্ত ছেলে গচিহাটা কলেজ মাঠে তাই এসে মাদক সেবন করত আমি তাদেরকে বাধা দেই বাধা দেওয়ার একপর্যায়ে আমি একটি ছেলেকে থাপ্পর দেই, পরে তারা সঙ্ঘবদ্ধভাবে এসে আমার উপর আমরা চালায়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এড. মোঃ জালাল উদ্দিন বলেন, ঘটনা সম্পর্কে আমি জেনেছি এ বিষয়ে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অফিসার ইনচার্জ কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক খবর নিচ্ছি। 

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x