মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
দেশ দিগন্ত ২৪

National

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব্য নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীশুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে গচিহাটা বাজার থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গচিহাটা বাজার এলাকায় এসে শেষ হয়।এ সময় মিছিলকারীরা আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভ মিছিলে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক আরজু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কামরুজ্জামান শাহ, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ শফিউল্লাহ, চান্দপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহার উদ্দিন, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ জিয়াউদ্দিনসহ জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য বিমানবন্দরের শৃঙ্খলা বঙ্গ, কর্মকর্তাদের হুমকি এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগে ডিবি পুলিশ তাকে ঢাকার নিজ বাসা থেকে  গ্রেফতার করে।

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ।