সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

আজ রোববার (১ নভেম্বর, ২০২৬) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।  

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, ব্যাগেজ ট্রলির সংকট, লাগেজ হাতে পেতে দীর্ঘসূত্রতা এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, ওই সময় কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি হয়।  

এ ঘটনায় পুলিশ গত ২ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে। পরে আদালত তাকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান। এর আগে ৪ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং ২৬ অক্টোবর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য  এবং সাবেক সংসদ সদস্য।

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x