রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীতে পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে লোহাজুরি ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নে অবস্থিত 'মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক'-এর একটি পুকুরে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ওই ব্যাক্তির নাম অ্যাডভোকেট লায়ন মো. নুরুজ্জামান ইকবাল। তিনি লোহাজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং 'মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক'-এর প্রতিষ্ঠাতা। 

​চেয়ারম্যান নুরুজ্জামান ইকবাল অভিযোগ করে বলেন, "আমার পুকুরে প্রায় ১২ থেকে ১৪ টন মাছ ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। মরা মাছগুলো পচে দুর্গন্ধ ছড়ানোয় বড় গর্ত করে মাটিচাপা দিতে হয়েছে। একটি মাছ খাবারের উপযোগী করতে প্রায় এক বছর সময় ও প্রচুর অর্থ ব্যয় হয়। মাছেরও তো প্রাণ আছে, বিষ দিয়ে এভাবে মারল কেন? মাছগুলো ধরে এলাকাবাসীকে বিলিয়ে দিলেও আমার কোনো আফসোস থাকত না, বরং খুশি হতাম।"

​এ ঘটনার জন্য তিনি স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান খোকন মিয়া, আলমগীর ও বাবলুকে দায়ী করেছেন। তার দাবি, এই তিনজন পূর্বপরিকল্পনা করে পুকুরে বিষ প্রয়োগ করেছেন।

​নুরুজ্জামান ইকবাল আরও জানান, এ ঘটনার এক সপ্তাহ আগেও খোকন মেম্বারের আত্মীয় স্থানীয় বাসিন্দা শাহিনের ভাই পুকুর থেকে বস্তা ভরে মাছ ধরে চৌদ্দশত বাজারে বিক্রি করে দেন। এছাড়া গত ৫ আগস্টের পর খোকন মেম্বারের নেতৃত্বেই স্বাধীনতা পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

​তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান খোকন মিয়া বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না। বরং ঘটনাটি শুনে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছি। মানুষের ক্ষতি কেন করবো ? আল্লাহ কি আমাকে মানুষের ক্ষতি করার জন্য তৈরি করেছেন?"

​এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x