শনিবার, ০৪ জুলাই ২০২৬
দেশ দিগন্ত ২৪

কুলিয়ারচরে পিকআপ ভর্তি ২৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের বিশেষ অভিযানে পিকআপ ভর্তি ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ঘোষিত "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে কুলিয়ারচর থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভৈরব থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন পিকআপটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে বাজরা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপটি আটক করে।

এ সময় পিকআপ থেকে মো. ডালিম মিয়া (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x