শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীতে চুরি-ডাকাতিসহ ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ ১৮টি মামলার সাজন ঘোষ (৩২) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

​গ্রেপ্তারকৃত সাজন ঘোষ কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়া (ঘোষপাড়া) গ্রামের হরি ঘোষের ছেলে।

​​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত কটিয়াদী মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাজন ঘোষকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় মোট ১৮টি মামলা রয়েছে।

​এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ডের (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) জিআর সাজার পরোয়ানা রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে এই কুখ্যাত অপরাধীকে সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

​তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কটিয়াদী থানা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x