“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, আতিকুর আতিক ও শফিকুর রহমান বাদল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলম মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন। পাশাপাশি বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, স্থানীয় খামারিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সপ্তাহব্যাপী এ আয়োজন স্থানীয় খামারিদের আধুনিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬