সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভা অনুষ্ঠিত

‎কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

‎

‎সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার মান এবং সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ শাহরিয়ার অনিক।

‎

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ঈশা খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি বাবু জহর লাল শাহা এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।

‎

‎এ ছাড়া সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

‎

‎সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x