উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে অনুষ্ঠিত শোডাউন কটিয়াদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্ট্যান্ড থেকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে মধ্যপাড়া, সেখান থেকে উজানচর মোড় প্রদক্ষিণ করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
শোডাউন এ কটিয়াদী পৌর বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শোডাউন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, “বিএনপি প্রতিষ্ঠার লগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। ফ্যাসিস্টরা সাবধান হয়ে যাও। ১৭ বছরের পাপের হিসাব-নিকাশ নিয়ে তোমরা বসে থাকো। যদি কোনোভাবে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করো, তাহলে বাংলাদেশের মাটিতে তোমাদের অস্তিত্ব থাকবে না। জাতীয়তাবাদী শক্তি তোমাদের প্রতিহত করবে। আমরা সব সময় মাঠে আছি।”
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬