সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ভাইয়েরা যে স্বপ্ন দেখছেন, তা পূরণ হতে দেওয়া হবে না।” এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দীন মেনু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হান্নান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম এবং লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬