শনিবার, ০৪ জুলাই ২০২৬
দেশ দিগন্ত ২৪

সেবার মান বাড়ানো এবং পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন

কটিয়াদী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এড. জালাল উদ্দিন এমপি

কটিয়াদী সরকারী হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মো: জালাল উদ্দীন । পরিদর্শনকালে চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগে সবসময় এমবিবিএস ডাক্তার উপস্থিত থাকতে হবে। এছাড়া হাসপাতালকে পরিচ্ছন্ন রাখা এবং দালালমুক্ত করার নির্দেশও দেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায়  এক ঘণ্টা  স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ শা্হরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, মো. সামসুল হক চাঁন মিয়া, মো. মাহফুজুর রহমান মিঠু, মো. শফিকুল ইসলাম ফুলুসহ আরও অনেকে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য জালাল উদ্দীন বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনছে।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করাসহ সব ধরনের নাগরিক সেবা দিতে হবে। দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা বন্ধ করতে হবে। রোগী এলে প্রথমেই রেফার না করে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করার ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে আমার নজরদারি সবসময় থাকবে।

দেশ দিগন্ত ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

কটিয়াদী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এড. জালাল উদ্দিন এমপি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x