বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীর বনগ্রামের কাঠালতলী বাঁশ বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের একটি জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি কটিয়াদী মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x