কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং লোহাজুরি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খায়রুল আমিন রুহুল সরকার (৪৮) কারাবন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিহতের বড় ভাই নুরুল আমিন জানান,কারাগারে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বোধ করলে কারা কর্তৃপক্ষ প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে পাঠায় পরে রোগীর অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ২ টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খায়রুল আমিন রুহুল সরকার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন খায়রুল। পরে কারা কর্তৃপক্ষ তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ২টার দিকে তার মৃত্যু হয়।
গত ৭ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসবিরোধী আইনে খায়রুল আমিন রুহুল সরকারকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬