শনিবার, ০৪ জুলাই ২০২৬
দেশ দিগন্ত ২৪

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান গ্রেফতার

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালী অপহরণ মামলায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইবুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান। তিনি সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পর সুখরঞ্জন বালীর সন্ধান মেলে ভারতের একটি কারাগারে। সেখানে তাকে ৫ বছর কারাভোগ করতে হয়।     

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x