কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা চালু থাকার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এসব ইটভাটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা গেছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকিও ক্রমশ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুমুরদিয়া ইউনিয়নধীন মুমুরদিয়া এলাকায় মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ‘রূপসী বাংলা’ নামে একটি ইটভাটা জ্বালানো হচ্ছে। কিন্তু ভাটাটির নেই ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র। ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে নেই কোনো মানদণ্ড, ফলে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও বিদ্যালয় এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ভাটার ধোঁয়া ও অতিরিক্ত তাপে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও ত্বকের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং স্থানীয় ফলন হ্রাস পাচ্ছে। অভিযোগ রয়েছে, তিন ফসলি জমি থেকে মাটি কেটে তা ভাটায় পোড়ানো হচ্ছে।
পরিবেশসহ অন্যান্য লাইসেন্স আছে কি না জানতে চাইলে ইটভাটার মালিক বলেন, "সরকারের নিয়মনীতি মেনেই বিগত দিন ধরে চালাচ্ছি। কিন্তু বর্তমান সব লাইসেন্সই নবায়ন করা হয়নি, আমরা শিঘ্রই নবায়ন করবো।"
জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মো: মমিন ভূইয়া জানান, "অনুমোদনহীন ভাটা পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। ‘রুপসী বাংলা’ নামে কোনো ইটভাটার অনুমতি দেওয়া হয়নি। যদি এই নামে কেউ ভাটা চালিয়ে থাকে, আমরা তদন্ত করে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবো।"
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ বলেন, "যদি এই ধরনের কোনো অবৈধ ইটভাটা এলাকায় চালু থেকে থাকে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাইপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে। পরিবেশ সুরক্ষায় আমাদের এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।"
আইন অনুযায়ী পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায়- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং তিন ফসলি কৃষিজমির দুই কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইটভাটা চালাতে হলে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র (ECC), জেলা প্রশাসকের লাইসেন্স, ফায়ার সার্ভিস ও খনি অধিদপ্তরের ছাড়পত্র থাকা বাধ্যতামূলক।
কোনো অনুমোদনহীন বা অবৈধ ইটভাটার মালিকদের জন্য অর্থদণ্ড এবং কারাদণ্ডের কঠোর বিধান রয়েছে, যার মধ্যে ভাটা গুঁড়িয়ে দেওয়া বা ভেঙে ফেলার আইনি ক্ষমতা প্রশাসনের হাতে রয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬