রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির অফিসে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এর উদ্যোগে এবং সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জহরলাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে,একই দিনে কটিয়াদী বাজারের জেলা সুপারমার্কেটে অবস্থিত উপজেলা বিএনপির অপর কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাহেদুলের সঞ্চালনায় সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি তাফসিরুল হাসিব, ওবায়দুরসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x