মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন

মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেছেন, তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ তাঁদের ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন পরিশোধ এবং স্বাভাবিক জীবনযাপন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভ) এসে এ অভিযোগ করেন আখতারুজ্জামান রঞ্জন।

লাইভে তিনি জানান, গত ২ অক্টোবর ঢাকার বিমানবন্দরে প্রতিবাদ করার ঘটনায় ওই দিন সন্ধ্যায় রাজধানীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ব্যাংকে যেতে পারেননি। গত ৮ নভেম্বর চেকের মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টা করলে ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে না পারার বিষয়টি জানতে পারেন। পরে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে কারণ জানতে চাইলে ব্যবস্থাপক তাঁকে একটি চিঠি দেন।

আখতারুজ্জামান রঞ্জনের ভাষ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠায়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তাঁর নিজের, পরিবারের সদস্যদের এবং তাঁদের প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়।

ব্যাংক হিসাব জব্দ থাকায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ও শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে দুশ্চিন্তার কথা জানান তিনি। নিজের পেনশনের টাকাও তুলতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় তাঁর ব্যক্তিগত জীবনযাপনও কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, তাঁর হালনাগাদ করসংক্রান্ত নথিপত্রসহ আয়কর রিটার্ন জমা দেওয়া রয়েছে। এরপরও কী কারণে তাঁদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান সাবেক এই সংসদ সদস্য।

তবে ব্যাংক হিসাব জব্দের বিষয়ে এনবিআরের কোনো বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।

দেশ দিগন্ত ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
0:00 / 0:00
1x