কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে কটিয়াদী হেডকোয়ার্টার থেকে পিরিজপুর জিসি ভায়া অড়িয়াধর পর্যন্ত বিস্তৃত জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হবে।
২০২৬-২৭ অর্থবছরে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় কটিয়াদী উপজেলায় দুটি স্কিমের সমন্বয়ে একটি প্যাকেজের প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ২৫৩ টাকা ৮৮ পয়সা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিঞা, উপজেলা এলজিইডি কর্মকর্তা এহতেশামুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, শেখ জসিম উদ্দিন মেনু, শরাফ উদ্দিন লস্কর ও আতিকুর রহমান আতিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাঈনুল হক মেনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “এটি একটি বিশেষ বরাদ্দের উন্নয়নকাজ। জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে এ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা আজ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সড়কটির নির্মাণকাজ সুষ্ঠু ও নির্ধারিত সময়ে সম্পন্ন করতে স্থানীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে নির্মাণসামগ্রী রাখার জায়গা নিশ্চিত করা কিংবা গাছ অপসারণের মতো বিষয়েও ঠিকাদারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলের সব রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬