বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

আনন্দ-উচ্ছ্বাস ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত কলেজ ক্যাম্পাস

কটিয়াদী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বুধবার (৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষার্থীকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ উৎসবের সমাপ্তি ঘটে।

দেশ দিগন্ত ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কটিয়াদী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x