মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দেশ দিগন্ত ২৪

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়াতেই: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টির সুরাহা দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির মাধ্যমেই হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

​মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

​রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। দুই দেশের চুক্তির বিধান এবং আইনি কাঠামো অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

​সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে সঠিক তথ্য দিতে পারবে।

​বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণ আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে জানান, যেহেতু এটি একটি বিচার বিভাগীয় বিষয়, তাই আইন অনুযায়ীই সবকিছু এগোবে।

​ভ্রমণ নথি বা পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণ সম্ভব কি না—এমন কারিগরি প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, "মানুষের স্বাভাবিক যাতায়াতের জন্য ভ্রমণ নথির প্রয়োজন হয়। তবে এটি একটি জটিল কারিগরি ও আইনি বিষয়, যা আইনগতভাবেই দেখা হবে।"

​ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল জানান, এসব বিষয়ে এই মুহূর্তে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

​এছাড়া ঢাকায় অবস্থান করে চীনা নাগরিকদের তৈরি কিছু ভিডিওচিত্রকে ভুলভাবে ‘দিল্লির দৃশ্য’ হিসেবে প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "যেকোনো দেশের বিষয়ে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও ছবি প্রচার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে, তারা নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করছে।" এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x