মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রাথমিক সমঝোতা হওয়ার পর, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছেইরান ও ওমান উভয় দেশই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রফতানির গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর নিজেদের সার্বভৌম অধিকার দাবি করে। যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালি অবরোধ করে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘মাসকাট সফরকালে যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উভয় পক্ষের মধ্যে প্রণালি সংক্রান্ত বর্তমান বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় করেছি।’
হরমুজ প্রণালি হচ্ছে ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ। এর প্রস্থ মাত্র প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত অবসানের আলোচনায় হরমুজ প্রণালির ভবিষ্যৎ অন্যতম প্রধান অচলাবস্থার বিষয় হয়ে উঠেছে।।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬