কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১২ নম্বর আসামি লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা বাজারে ন্যাশনাল ব্যাংকের সামনে সড়কে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে লিমনসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন একদল দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার জামানের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১২ নম্বর আসামি লিমনকে গ্রেপ্তার করে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬