মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
দেশ দিগন্ত ২৪

ছাত্রীর মাথায় গুরুতর আঘাত শিক্ষকের

কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকের কান্ড

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অতিরিক্ত শারীরিক শাস্তি দেওয়া এবং মাথায় গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরা রহমান (১৪)-এর সঙ্গে এ ঘটনা ঘটে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার এ বিষয়ে তার মা কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়, বিজ্ঞান ক্লাস চলাকালে পূর্ববর্তী দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চান সহকারী শিক্ষক বিল্লাল। একপর্যায়ে তিনি একটি মোটা বই দিয়ে শিক্ষার্থীর মাথায় সজোরে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ওই ছাত্রী গুরুতর ব্যথা পায় এবং তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতলে গিয়ে চিকিৎসা নিতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিনকে জানিয়ে বিচার দাবি করেন ছাত্রীর মা। তবে প্রধান শিক্ষক তাকে বিষয়টি নিয়ে চুপ থাকতে বলেন বলে অভিযোগ করা হয়েছে। এমনকি মেয়েকে অন্যত্র পড়ানোর জন্য ছাড়পত্র (টিসি) চাইলে ছাড়পত্র দেওয়া হবে না বলেও জানানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীটির মানসিক অবস্থার উপর ও নেতিবাচক প্রভাব পড়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের এমন আচরণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে।”

তবে অভিযোগটি নিয়ে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দেশ দিগন্ত ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকের কান্ড

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x