বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দেশ দিগন্ত ২৪

প্রায় পাঁচশ বছরের পুরনো হাট

কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে এমপির ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় টেস্ট রিলিফ (টিআর) খাত থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা যায়, প্রায় পাঁচ শতাধিক বছরের ঐতিহ্যবাহী কটিয়াদীর ঢাকের হাট বসে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে। এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকিরা এসে সমবেত হন। তাঁদের ঢাক বাজানোর দক্ষতা, সুর ও পরিবেশনার মানের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পছন্দ অনুযায়ী ঢাকিদের বায়না করে নিয়ে যান। দুর্গাপূজার আনন্দ-উৎসবকে প্রাণবন্ত করে তুলতে এ হাটের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও বিশেষ গুরুত্ব।

তবে দীর্ঘদিন ধরে এ হাটে টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ঢাকিদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। প্রয়োজনীয় শৌচাগারের অভাবে তাঁদের ব্যক্তিগত সমস্যার পাশাপাশি হাটের আশপাশের পরিবেশও দূষিত হতো। বিষয়টি স্থানীয়দের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এ অবস্থায় ঢাকিদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের এ বরাদ্দকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের প্রত্যাশা, বরাদ্দের অর্থে টয়লেট নির্মাণ সম্পন্ন হলে ঐতিহ্যবাহী ঢাকের হাটে আসা ঢাকিরা উপকৃত হবেন। পাশাপাশি হাটের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ঐতিহ্যবাহী এ আয়োজনকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাও সহজ হবে।

দেশ দিগন্ত ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে এমপির ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x