শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীতে যুবদল নেতা খসরুজ্জামান জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাদ আছর কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে বেতাল বুখারি (রহ.) মাদ্রাসা ও এতিমখানায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল আলম মাসুদ, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী পৌর যুবদলের সদস্যসচিব আবদুল আজিজ, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ ও সাংগঠনিক সম্পাদক শাহ সাব।

এ ছাড়া উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হিমেল, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উদ্দিন দয়াল ও সাধারণ সম্পাদক কামাল মিয়া, মুমুরদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ নাসির মেম্বার, লোহাজুরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এবং যুবদল নেতা নুরে আলম আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে যুবদল নেতা খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেতাল বুখারি (রহ.) মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান।

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x