শনিবার, ০৪ জুলাই ২০২৬
দেশ দিগন্ত ২৪

ব্রাজিল-জাপানের ম্যাচে থাকবেন বিতর্কিত এক রেফারি

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের হাই-ভোল্টেজ ম্যাচের রেফারিং প্যানেল চূড়ান্ত করেছে ফিফা। টেক্সাসের হিউস্টনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনায় থাকছেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি।

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মারিয়ানির সঙ্গে আরও থাকছেন একঝাঁক ইউরোপীয় রেফারি। মাঠের মূল দায়িত্বে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি।

 ম্যাচটিতে চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা।চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন।

 গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি। এবার নকআউটেও দেখা যাবে তাকে। তবে তাকে ঘিরে অতীতে কিছু বিতর্কও আছে।ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি–ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর–এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি।

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x