বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. মো: জালাল উদ্দীন। 

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, টেকসই পল্লী গঠন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিআরডিবি-এর কর্মকর্তা-কর্মচারীসহ নানা স্তরের সুধীজন উপস্থিত ছিলেন। 

এসময় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিআরডিবি-এর কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x