কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সম্মানজনক অবস্থানে রাখতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিএনপিতে কোনো স্থান হবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে দল তার দায়ভার নেবে না; বরং দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বহিষ্কার করা হবে।
মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, একই পদে একাধিক ব্যক্তি মনোনয়ন চাইতে পারেন, কিন্তু দল থেকে একজনকেই মনোনয়ন দেওয়া সম্ভব। তাই যাঁরা এবার মনোনয়ন পাবেন না, তাঁদের ধৈর্য ধরতে হবে এবং দল ও এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে তাঁদেরও মনোনয়ন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬