কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল বাজারে ঢালাই সড়কের দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
শনিবার (৭ নভেম্বর) সরেজমিনে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন। মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়নে এ কাজ বাস্তবায়িত হচ্ছে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মসূয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল হক, ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিক উজ্জ্বল খাঁ, কটিয়াদী পৌরসভার মেয়র পদপ্রার্থী আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, রাস্তার দুপাশে মাটি ভরাটের কাজ সম্পন্ন হলে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬