কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়নে নতুন মাইলফলক যুক্ত হলো। পাকুন্দিয়া থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় সোয়া ৭ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ জালাল উদ্দীন।
গতকাল সোমবার দুপুরে পাকুন্দিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জেলা এলজিইডির আয়োজনে প্রায় ১২ কোটি ৫৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এই সড়কটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেন, "গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে যাতায়াত ব্যবস্থা সহজ করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। পাকুন্দিয়া থেকে আদর্শপাড়া সড়কটি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষিপণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন।
অনুষ্ঠানে স্থানীয় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলজিইডি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকুন্দিয়া-আদর্শপাড়া সড়কটির দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ বাস্তবায়িত হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে। এর ফলে এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে এক নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬