সোমবার, ০৩ আগস্ট ২০২৬
দেশ দিগন্ত ২৪

কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়

কটিয়াদীতে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি, অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

টানা ৪দিন অতিবৃষ্টির ফলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর সদরে অবস্থিত কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও শ্রেণী কক্ষে তীব্র জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা ও শিক্ষার্থীদের পাঠদান স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অফিস রুম, শ্রেনী কক্ষ ও বিশাল খেলার মাঠটি পানিতে নিমজ্জিত। পানি জমে থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা এবং পাশের মসজিদের মুসল্লিদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয়টিতে কার্যকর কোনো ড্রেনেজ সিস্টেম না থাকায় সামান্য বৃষ্টিতেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মোহন নামের এক শিক্ষার্থী জানান, আমাদের বিদ্যালয়ে ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় পানি জমে যায় । এজন্য আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা এ সমস্যা সমাধানের জন্য স্থানীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

এদিকে মসজিদে নামাজ পড়তে আসা আ: রহিম নামে এক মুসল্লী বলেন, কটিয়াদী পৌর সদরে যত্রতত্র ও অপরিকল্পিতভাবে বহুতল ভবন গড়ে ওঠার কারণেই পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এইজন্যই স্কুল বন্ধ ও আমাদেরও মসজিদে আসা কষ্টভোগ করতে হয়।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ জানান, আমার প্রতিষ্ঠানে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলবদ্ধতার কারণে অর্ধবার্ষিক পরীক্ষা ও পাঠদান স্থগিত করেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কটিয়াদী পৌর প্রশাসকের সাথে এ সমস্যাটি নিয়ে কথা বলেছি। আশা করি দ্রুত এ সমস্যাটি সমাধানে তারা সদয় হবেন। সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকলে রুটিন অনুযায়ী রবিবার থেকে যথারীতি পরিক্ষা নেওয়া হবে এবং স্থগিতকৃত দুটি পরিক্ষা আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।

Image
দেশ দিগন্ত ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কটিয়াদীতে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি, অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক:
মোবারক হোসেন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x